ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ফের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৫,  5:55 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক ঢাকার গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। মামলাসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় মো. আবু যর শেখ নামে এক শিক্ষার্থী  গুলিবিদ্ধ হন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন তার মা মোসা. ছবি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড হয় তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম