ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

#

২৮ মার্চ, ২০২৪,  5:38 PM

news image

খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির পিতার ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা পদক বিজয়ী মরহুম আবদুর রহিমের স্ত্রী নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নাজমা রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বর্তমানে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (সিজে) হিসেবে দায়িত্বপালনকারী ইনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা। তিনি বুধবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন। এ সময় তার বয়স ছিল ৮৩ বছর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম