ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করবে ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৫,  7:09 PM

news image

ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে ৪টায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনার পেছনে কে বা কারা জড়িত এখনো নিশ্চিত করে কিছু জানায়নি আইন-শৃঙ্খলা বাহিনী। কর্মসূচি ঘিরে এরইমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীগুলো কঠোর নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম