ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান ২৩ প্রতিষ্ঠানকে মানের পরামর্শ

#

০৫ ডিসেম্বর, ২০২৪,  4:42 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলার পীরগাছা উপজেলা, মিঠাপুকুর উপজেলা ও গাইবান্ধার মোট ২৩টি প্রতিষ্ঠানে বিএসটিআই'র উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।  বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ জাহিদুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান। এ সময় সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদন করার পরামর্শ দেয়া হয়।  উল্লেখিত প্রতিষ্ঠানগুলো যথাক্রমে মিঠাপুকুর উপজেলার হেতেমপুর এলাকার এডভান্সড ব্রিকস এন্ড সিরামিকস, জায়গীরহাট এলাকার লিমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, সামির ফুড প্রোডাক্টস,রিতা বেকারী, মেসার্স চৌধুরী ব্রিকস, মেসার্স মায়ের দোয়া ব্রিকস, মেসার্স বিএসবি ব্রিকস, মেসার্স ব্রাদার্স ব্রিকস,পীরগাছা কৈকুড়ি এলাকার মেসার্স মুন্সি ব্রিক ফিল্ড, পীরগঞ্জ শানেরহাট পার্বতীপুর এলাকার মেসার্স এইচ এন আর ব্রিকস, মকরমপুর কাফ্রিখাল এলাকার মেসার্স ফাইভ স্টার ওয়ান ব্রিকস, মেসার্স এম এইচ ব্রিকস, শীতলগাড়ি এলাকার মেসার্স বুশরা ব্রিকস, রামপুরা দুর্গাপুর এলাকার মেসার্স এস আর বি ব্রিকস, মেসার্স এফ পি বি ব্রিকস, মেসার্স তৃপ্তি বেকারী, মেসার্স পুরাতন কল্পনা বেকারী, মায়া কনফেকশনারি এন্ড ফাস্টফুড, মেসার্স এস আর এন ব্রিকস, মেসার্স এল কে এস ব্রিকস, বৈরাতীহাট এলাকার সাইমন ব্রেড এন্ড কনফেকশনারি, মেসার্স এ এম এস ব্রিকস এছাড়াও গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর এলাকার মেসার্স সিবিএফ ব্রিকস সহ মোট ২৩ টি প্রতিষ্ঠানে এই সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম