ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৩,  8:22 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২৭ জুলাই শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো সমস্যা নেই। কিন্তু সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে জনগণের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সভায় তিনি এ কথা বলেন। বিএনপি বা হেফাজতের আন্দোলনে আওয়ামী লীগ ভয় করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের পক্ষ থেকে সংঘাত হওয়ার শঙ্কা নেই। আমরা ক্ষমতায় আছি। আমরা কেনো সংঘাতের উসকানি দেব? আমরা বরাবরই বলে আসছি, আমাদের শান্ত থাকতে হবে। সংঘাত হলে আমাদের ক্ষতি। এ সময় তিনি ছাত্র রাজনীতিকে আরও আকর্ষণীয় করতে এবং শিক্ষা গবেষণায় মনোযোগ দিতে উপকমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন দলের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম