ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধিতে জড়িত: হাছান মাহমুদ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২২,  10:30 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,  বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কিছু অসাধু ব্যবসায়ী মিলে পরিস্থিতির সুযোগ নিচ্ছে। বিএনপি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত। সরকার এই বিষয়ে সজাগ রয়েছে। বুধবার সাংগঠনিক সফরে এসে বেলা আড়াইটায় ঠাকুরগাঁও জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।    আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জ্বালাও পোড়াও রাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগামী নির্বাচনে পরাজয়ের শঙ্কায় বিএনপি নানা প্রকারের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না। এজন্য নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। তারা নির্বাচনমুখি না। তিনি আরও বলেন, বিগত ১৩ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে এবং প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি বিএনপি ও তাদের দোসরদের পছন্দ হয় না। এ কারণে তারা দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে । এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম