ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিএনপি মূলত গণতন্ত্রকেই অস্বীকার করেছে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  9:03 PM

news image

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নামের প্রস্তাব না দিয়ে বিএনপি মূলত গণতন্ত্রকেই অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা সার্চ কমিটি, রাষ্ট্রপতি ও বিশিষ্টজনদের প্রস্তাবকে না বলার মধ্যে দিয়ে মূলত গণতন্ত্রকেই না বলছেন। রাজধানীতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এদিকে গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বৈঠক করেন সার্চ কমিটি গঠন নিয়ে। বৈঠক শেষে সিনিয়র সাংবাদিকরা জানান,

দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সার্চ কমিটিতে সম্ভাব্য কমিশনাদের নামের সুপারিশ করলেও নাম দেয়নি বিএনপি। চূড়ান্ত মনোনয়নের আগে নিবন্ধিত রাজনৈতিক দল যারা নাম দেননি তারা দিলে বিবেচনা করবে সার্চ কমিটি। বিএনপিসহ বেশ কয়েকটি দল নাম না দেওয়ায় ব্যথিত সার্চ কমিটি। জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল জানান, বিএনপিসহ বেশ কয়েকটি দল নাম না দেওয়ায় ব্যথিত কমিটি। চূড়ান্ত মনোনয়নের আগে নাম দিলে বিবেচনা করার কথা তাদের জানিয়েছে কমিটি। বিতর্ক দেখা দিয়েছে ৩২২ জনের খসড়া নাম প্রকাশ নিয়েও। ৩২২ জনের নাম প্রকাশ করা ঠিক হয়নি। চূড়ান্ত মনোনয়ন দেওয়া ১০ জনের নামও প্রকাশ ঠিক হবে না- বুলবুলের এমন মতের সঙ্গে একমত নন আরেক সিনিয়র সাংবাদিক নঈম নিজাম। আগামী ২৪ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ১০ জনের নাম পাঠানোর সম্ভাবনা কম বলে জানা গেছে বৈঠক সূত্রে। সেই তালিকা থেকেই নতুন কমিশনের নাম প্রকাশ করা হবে। সার্চ কমিটির মেয়াদ শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম