ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৩,  10:08 PM

news image

ইচ্ছা করলেই রিজভীকে গ্রেপ্তার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। কিছু নেতা বাইরে থাক কর্মসূচি দেয়ার জন্য, না হলে কে কর্মসূচি দেবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি। বিদেশিদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে দলটি। তিনি আরও বলেন, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তায় যা কিছু করা দরকার, সব করা হবে। যত স্তর দরকার, তত স্তরের নিরাপত্তা দেয়া হবে।  সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এনে নাটক সাজিয়েছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোহরাওয়ার্দী (সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী) সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে কয়েকবার। সে অপপ্রচার ও গুজবের জনক।  বিএনপি নিজেদের আন্দোলন নিজেরাই পণ্ড করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা দায় এড়াতে পারবে না। তাদের নির্দেশে অপকর্ম হয়েছে। আওয়াম লীগকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই খাদে পড়ে গেছে। বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, সংলাপের সময় শেষ, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। এসময় তিনি জানান, গার্মেন্টস সেক্টর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম