ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি ভোটে আসতে ভয় পায় : শিক্ষামন্ত্রী

#

২৭ মে, ২০২৩,  10:47 PM

news image

টাঙ্গাইলে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। মানুষের ভোটে নির্বাচিত হবে না বিধায় বিএনপি ভোটে আসতে ভয় পায়। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আজ শনিবার (২৭ মে) দুপুরে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশ আজ উন্নয়নের মহাসাগরে। আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। মানুষের ভোটে নির্বাচিত হবে না বিধায় বিএনপি ভোটে আসতে ভয় পায়।’ ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি শক্তির কেউ আগামী সংসদ নির্বাচন প্রভাবিত করতে পারবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তারা সহযোগিতা করবে।’ কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সময় মতোই অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই হবে।’ সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, টাঙ্গাইল জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম