ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি বরাবরের মতো ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৩,  11:35 PM

news image

জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপি বরাবরের মতো ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। তাদের ষড়যন্ত্রের হাতিয়ার দেশের বিরুদ্ধে বদনাম, কুৎসা রটানো ও লবিস্ট ফার্ম নিয়োগ করে দেশবিরোধী অপপ্রচার। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করবে। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে বিএনপির ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেশের জনগণ পূর্ণ হতে দেবে না। তারা দেশ ও জনগণের কল্যাণ-চিন্তা কখনই ধারণ করে না। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দুর্নীতি ও লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে তারা ষড়যন্ত্র আর লুটপাটের রূপরেখা চূড়ান্ত করেছে। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র, খুনি, পলাতক আসামি তারেক রহমানের প্রেসক্রিপশনে প্রণীত কোনো ‘রূপরেখা’ নিয়ে জাতির আগ্রহ নেই। তিনি বলেন, দেশের জনগণ বারবার বিএনপির কাল্পনিক গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান প্রত্যাখ্যান করেছে। তাদের গণ-অভ্যুত্থান ও আন্দোলন হলো আগুন সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা এবং স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করা। আগামীতে এমন কিছু করলে জনগণ প্রতিহত করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের গণতন্ত্র এখন অনেক বেশি শক্তিশালী। গণতন্ত্র পরিচালিত হবে দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী। দেশের ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম