ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৬,  10:15 PM

news image

বিএনপি বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদী আচরণের পথে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের কথা বললেও বাস্তবে দলটি বারবার ভিন্নমত দমন ও সংঘাতমুখী রাজনীতির দিকে ঝুঁকছে।’ আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশে তিনি এ অভিযোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। সরকার মুখে জুলাইয়ের কথা বললেও কাজে অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়েছে। গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, ‘দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করে আসছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের অভাবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।’ জামায়াত আমির অভিযোগ করেন, ‘বিএনপি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে গিয়ে বারবার সংঘাত ও অস্থিতিশীলতার পথ বেছে নিচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ‘একটি টেকসই ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে সব দলেরই সহনশীলতা, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করতে হবে।’ এ সময় বিরোধী মতকে দমন না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম