ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র সুনামগঞ্জ

#

১৯ নভেম্বর, ২০২৩,  9:47 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে  উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল নিক্ষেপ করেছে। রবিবার সকাল ১১ টায় পৌর শহরের জামতলা ও আরপিননগর এলাকা থেকে বিএনপি সমর্থকরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করতে করতে আসে। বিক্ষোভের আওয়াজ পেয়ে পুলিশ ধাওয়া দিলে দুই দিক থেকে বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ দুই দিকেই টিয়ারগ্যাস ছুরতে থাকে। ২০ মিনিট ব্যাপী পুলিশ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ ঘটনায় দুজন সংবাদ কর্মী, কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিএনপির ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আ.লীগের উদ্যোগে দুপুর ১টায় রমিজ বিপনিস্থ দলীয় কার্যালয় হতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, কত রাউণ্ড টিয়ারগ্যাস ছুরা হয়েছে, পরে বলতে হবে। বিএনপির ৪০-৫০জন ইটপাটকেল নিক্ষেপ করতে করতে দুই দিক থেকে আসে। এ-সময়  কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম