ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিএনপি নেতা দুলু আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২২,  8:09 PM

news image

খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সকালে দুলু অসুস্থ অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তাৎক্ষণিক তাকে রিং পরানো হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। পরে আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে সেখানেই মারা যান তিনি। এস এম শফিকুল আলম মনা বলেন, আজ সোমবার মাগরিববাদ খুলনা বিএনপি কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে এশাবাদ শহীদ হাদিস পার্কে জানাজা অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম