ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  11:02 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৫ মে) রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এ বিএনপি নেতা চাঁদকে তোলা হলে বিচারক মাহবুব আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল পৌনে চারটায় তাকে আদালতে তোলা হয়। এর আগে বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম