ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি নেতা কাইয়ুম মালয়েশিয়ায় আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  5:05 PM

news image

অবৈধভাবে অবস্থানের অভিযোগে বিএনপি নেতা এম এ কাইয়ুমকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে অভিবাসন আইনের আওতায় তাকে আটক করা হয়। কাইয়ুম কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা উত্তর বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির এই নেতা ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় অভিযুক্ত। ২০১৫ সাল থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। মালয়েশিয়ায় থাকা কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম বলেন, জুমার নামাজ শেষে বাসায় ফিরে গাড়ি পার্ক করার সময় পুলিশ এসে তাকে থানায় যেতে বলে। পরে আমি থানায় গিয়ে তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ওষুধ দিয়ে এসেছি।পুলিশ বলছে, অবৈধভাবে অবস্থানের কারণে তাকে আটক করা হচ্ছে। কারণ, তার পাসপোর্ট বাতিল হয়েছে। সোমবার আইনজীবীকে নিয়ে স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন শামীম আরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম