ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি নেতারা কর্মীদের মুখ দেখাতে পারছে না: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৩,  5:14 PM

news image

বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তারা সমাবেশে ১০ লাখ মানুষের কথা বলে ৫০ হাজার মানুষের জমায়েত করেছে। নেতারা কর্মীদের কাছে তারা মুখ দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির হাঁক-ডাক খালি কলসি বাজার মতো। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। এমনকি দলের কর্মীরাও তাদের সাথে নেই। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যু ছিল অপ্রত্যাশিত। দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিশীলিত ছিলেন তিনি। তার লোভ লালসা ছিল না। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ অনুসরণীয় হয়ে থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম