ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি নামক দলটির জন্মই হত্যা-ষড়যন্ত্রের মধ্য দিয়ে

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  9:35 PM

news image

‘আগামী নির্বাচনে জনগণ আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার (১ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশন মানে না, আইন মানে না। রাজপথেই বিএনপিকে মোকাবিলা করা হবে। তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, জনদুর্ভোগ সৃষ্টির জন্য বিএনপি রমজান মাসে আন্দোলন কর্মসূচি দিয়েছে। গণতন্ত্রের ভাষায় কথা না বলে তারা ফ্যাসিস্ট কায়দায় কথা বলছে। বিএনপির জনসম্পৃক্ততা নেই। কামরুল ইসলাম বলেন, বিএনপি নামক দলটির জন্মই হত্যা-ষড়যন্ত্রের মধ্য দিয়ে। যখন বাংলাদেশ বিশ্বে একটা সম্মানজনক অবস্থান পৌঁছেছে, তখন একাত্তরের দোসররা ষড়যন্ত্র শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম