ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

বিএনপি চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল: শাজাহান খান

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  9:36 PM

news image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি ২০০৫ সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল। আমরা ক্ষমতায় এসে যাচাই-বাছাই করে তাদেরকে বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলার ১৬০ মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যাচাই-বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখজনক। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কোন টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবে। এ সময় পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সকহারী পরিচালক মো. আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম