ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপি অচিরেই টের পাবে রাজনীতিতে নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  9:22 PM

news image

বিএনপি জনগণের চেয়ে বিদেশিদের কাছে নালিশ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, এর খেসারত তাদের অনেকদিন দিতে হবে। অচিরেই টের পাবে তারা রাজনীতিতে নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। আমরা কাউকে দল থেকে মনোনয়ন দিচ্ছি না। সব কিছু ওপেন। ওপেন হলে নির্বাচন কেমন হবে... স্বতন্ত্র দিয়েই জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচনে সংকট হয়নি। আর সমালোচনা যারা করার, তারা করবেই। দেশেও করবে, বিদেশেও করবে। এসময় সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আপাতত ছয় লেনের হবে। ভবিষ্যতে আরও বর্ধিত করার বিষয়ে ভাবতে হতে পারে। এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঁইয়ার উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম