ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিএনপির ৪ নেতা বহিষ্কার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৪,  4:54 PM

news image

খুলনায় বিএনপির সুধীসমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাত ১১টায় মিডিয়া সেলের বরাত দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর খালিশপুর থানার ৮ ও ১১নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার ১১নং ওয়ার্ড বিএপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন, ফকির শহিদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরীর খালিশপুর পিপলস গোল চত্বরে বিএনপির ৮ এবং ১১ নং ওয়ার্ড বিএনপির সুধী সমাবেশস্থলে সামনের চেয়ারে বসা এবং মঞ্চে উঠা নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম