ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

বিএনপির সমাবেশ থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  8:22 PM

news image

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে অন্তত শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে টাউনহল মাঠে গণসমাবেশ শুরুর আগে নেতাকর্মীদের ভিড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বলছেন, টাউনহল মাঠে ব্যাপক মানুষের সমাগম ছিল। কেউ স্লোগান দিচ্ছেন, কারও হাতে ফেস্টুন ছিল, অনেকেই আবার হাততালি দিচ্ছিলেন। মূলত, এই সুযোগেই মোবাইগুলো চুরি হয়। বিএনপির কর্মী তুষার বলছেন, অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছিলাম। পরে ছবি তোলার জন্য পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। আবুল বাশার বলেন, আমার এক হাতে পতাকা আরেক হাতে ফেস্টুন ছিল। কেউ পকেটে হাত দিয়েছে বুঝতে পেরেছিলাম। কিন্তু সেকেন্ডের মধ্যেই পকেটে হাত দিয়ে দেখি মোবাইল গায়েব। ভুক্তভোগীদের অভিযোগে এরকম শতাধিক মোবাইল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাত থেকেই মোবাইল চুরির ঘটনা শুরু হয়। আজ সমাবেশ শুরুর আগেই এমন অবস্থা। এর আগে, শুক্রবার রাতে সমাবেশস্থল থেকে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি থানার ওসি সনজুর মোর্শেদ শাহিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম