ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

বিএনপির সন্ত্রাসীরা সারাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে: হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  6:58 PM

news image

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আমরা ভেবেছিলাম সন্ত্রাস কমে গেছে, কিন্তু লহ্মীপুরে যুবলীগ নেতা হত্যাকান্ডের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে যে তাদের সন্ত্রাসীরা এতদিন ঘাপটি মেরে বসেছিল। আন্দোলনের নামে সারাদেশে এখন বিএনপির সন্ত্রাসীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। তারা একের পর এক সংঘাত, সহিংসতায় অরাজকতা সৃষ্টি করে চলেছে। এ যাবৎ যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তার প্রত্যেকটির জন্য বিএনপি দায়ী। আজ সোমবার সকালে লক্ষ্মীপুরের রশিদপুরে আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বিএনপির ছত্রছায়ায় খুনি ও সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই থাকুক তাদের খুঁজে বের করে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি নিশ্চিত করা হবে। যাতে আর কোনও মায়ের বুক খালি না হয়। আর কোনও পুত্র যেন পিতা হারা না হয়। সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার ঘটনায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বশিকপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, এম এ মোমিন পাটোয়ারী, রাসেল মাহমুদ মান্না, হুমায়ুন কবির পাটোয়ারী, সৈয়দ সাইফুল হাসান পলাশ, খোকন পাল প্রমুখ। এর আগে, নিহত যুবলীগ নেতা আলাউদ্দিনের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং শোকাহত পরিবারের মাঝে সমবেদনা জানিয়ে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, লহ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দার দিঘীর পাড়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ২০ জনসহ যুবদল ও ছাত্রদলের ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মামলার ৫ নম্বর আসামিকে পুলিশ গ্রেফতার করলেও অন্যদের এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম