ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপির বহিষ্কৃত লোকদের নিয়ে দল ভারি করছে আ.লীগ: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  8:04 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসানীতি তাদের উপরে পড়ে, যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। আজ দেশের সব সেক্টর ভিসানীতিতে পড়তে যাচ্ছে, এটা খুশির না লজ্জার। এর জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা সরকার। বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মরহুম ব্রি.জে. (অব.) আ স ম হান্নান শাহ সপ্তম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিএনপি কোনো বিপদে নেই। বিএনপি আন্দোলনের মাধ্যমে শক্তিশালী হচ্ছে। তবে গোটা জনগণ আজ বিপদের মুখে। মুক্তিযুদ্ধ শুধু একটা ম্যাপের জন্য হইনি, হয়েছে কথা বলার স্বাধীনতাসহ সকল সুযোগ ভোগ করার জন্য। বিএনপি মহাসচিব বলেন, সরকার সাংবিধানিক অধিকারের উপর আঘাত করছে। আজ যোগ্যতা থাকলেও কেউ চাকরি পায় না। শেখ হাসিনার নেতৃত্বে শাসকগোষ্ঠী তথাকথিত যে উন্নয়নের কথা বলছে, তা আরও দেশকে ঋণী করে তুলছে।  তিনি বলেন, গায়ের জোরে আর প্রতিহিংসায় খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রেখেছে সরকার। আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না, বিএনপি কখনও যাবে না। বিএনপির বহিষ্কৃত লোকদের নিয়ে দল ভারি করছে আওয়ামী লীগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম