ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৬,  4:56 PM

news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। সভাটি বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত শুক্রবার (২৭ মার্চ) একই সময়ে অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জাতীয় নেতারা ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। অনুষ্ঠান সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন এবং তা যথাযথভাবে পরিচালনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম