ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে

#

৩১ অক্টোবর, ২০২২,  8:11 PM

news image

বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, অগ্নিসন্ত্রাস করলে গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেয়া হবে। হুমকি দিয়ে লাভ হবে না। বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে। বিএনপির অপেক্ষায় আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ। সোমবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুবলীগ সভাপতি আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট। এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আইনের শাসনের ওপর বিএনপির বিন্দুমাত্র আস্থা নেই। সারা দেশের যুবসমাজ যুবলীগের মহাসমাবেশে যোগ দেবে জানিয়ে নিখিল আরও বলেন, যুবলীগের মহাসমাবেশে ইতিহাস গড়া হবে। ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে। এ সমাবেশ জঙ্গিবাদবিরোধী সমাবেশ, পেট্রোল বোমার বিরুদ্ধে সমাবেশ, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সমাবেশ। বিএনপি-জামায়াতকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। তাদের ষড়যন্ত্রের বিষয়ে খোঁজখবর রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে যুবলীগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম