ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না : কামরুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২২,  8:49 PM

news image

‘রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সেটা কিছুতেই হতে দেওয়া হবে না। শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আরও বলেন, বিএনপি জামায়াত দেশের সব অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। অশুভ পথে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি। কামরুল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি সরকার পতনের আস্ফালন করছে। অথচ, ওইদিন পালাবার পথ পাবে না তারা। উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিএনপিকে ২৬ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম