ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপিকে দিয়ে দেশে গণঅভ্যুত্থান সম্ভব না: অ্যাডভোকেট কামরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৩,  8:27 PM

news image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, বিএনপিকে দিয়ে দেশে গণঅভ্যুত্থান সম্ভব না। আওয়ামী লীগকে গণঅভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই তারা (বিএনপি) ষড়যন্ত্রের পথে হাঁটছে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ এখনও মাঠে নামে নাই, কেবল মহড়া দিচ্ছি মাত্র। মাঠে নামলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, রাজপথে সন্ত্রাস আর নৈরাজ্য করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থেকে কঠোর জবাব দিবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের জন্য বিএনপিকে অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। সকাল থেকেই ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিট থেকে মিছিল নিয়ে জড়ো হন তারা। সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও নীতিনির্ধারকরা। সমাবেশে নেতারা আরও বলেন, বিএনপি যুগপৎ আন্দোলনের নামে সহিংসতা রুখতে মাঠে থাকবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম