ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিউটি টিপস : ঠোঁটের বর্ণিল সাজ

#

১৫ ডিসেম্বর, ২০২৪,  5:13 PM

news image

শীতকালে ম্যাট লিপস্টিকের বদলে লিকুইড ও গ্লস লিপস্টিক ব্যবহার করা উচিত। যারা সব সময় ম্যাট লিপস্টিক ব্যবহারে অভ্যস্ত, তারা লিপস্টিকের ওপর হালকা গ্লস লাগাতে পারেন। জমকালো পার্টিতে ঠোঁট সাজাতে গায়ের রঙের সঙ্গে মানিয়ে যায়, এমন শেডের লিপস্টিক নির্বাচন করা উচিত। গায়ের রং কালো বা শ্যামলা ধরনের হলে পোশাকের সঙ্গে মিল রেখে হালকা শেডের লিপস্টিক নির্বাচন করতে পারেন। যেমন- বাদামি, চকলেট, সোনালি, গোলাপির নানা শেড। গায়ের রং উজ্জ্বল হলে হালকা শেডের পাশাপাশি গাঢ় শেডগুলোও তারা ব্যবহার করতে পারেন। যেমন- মেরুন, লাল, বার্গেন্ডি আবার গোলাপি, সোনালির নানারকম শেড। পোশাকের সঙ্গে মিল রেখে ঠোঁট সাজাতে হয়। অনেক রঙের সঙ্গেই গোলাপির হালকা ও গাঢ় শেডগুলো মানিয়ে যায়। নীল, সাদা, কালো, হলুদ, সবুজ, চকলেট, বাদামি এসব রঙের পোশাকের সঙ্গে অনায়াসে গোলাপির শেডগুলো ব্যবহার করতে পারেন। আবার লাল পোশাকে মেরুন, লাল, সোনালি শেড এবং সবুজ ধরনের পোশাকে লাল, মেরুন শেড মানিয়ে যায়। সব সময় ভালো ব্র্যান্ডের গ্লস ও লিপস্টিক ব্যবহার করবেন। একটি লিপস্টিক এক বছরের বেশি সময় ব্যবহার করবেন না। ঋতু যাই হোক, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না, এতে ঠোঁটে রুক্ষভাব হয়। আর শীতকালে ঠোঁট ফাটা থেকে বাঁচতে এবং ঠোঁট সুরক্ষিত রাখতে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন ও ভ্যাসলিন একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাবেন। অনেকের ঠোঁটে বেশিক্ষণ লিপস্টিক থাকে না। এক্ষেত্রে মুখে লাগানোর ফাউন্ডেশন ঠোঁটে লাগিয়ে লিপলাইনার দিয়ে এঁকে নেবেন। তারপর একটি স্তর লিপস্টিক লাগিয়ে টিস্যু পেপার দিয়ে চেপে এর ওপর পাউডার দিন। পরে টিস্যু দিয়ে চেপে লিপস্টিক লাগিয়ে নিন। এতে দীর্ঘক্ষণ ঠোঁটে লিপস্টিক থাকবে। অবশ্যই লিপস্টিক ব্রাশ দিয়ে দেবেন তাহলে ঠোঁটে ভালোভাবে মিশবে।

পরামর্শ দিয়েছেন- শারমিন সেলিম তুলি, রূপ বিশেষজ্ঞ, বিয়ার বিজবিডি, গুলশান, ঢাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম