ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:09 AM

news image

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় ২৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রবিবার সকালে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৭২। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।


রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য দেখা যায়। আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ওই সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। শহরটির একিউআই স্কোর ছিল ১৯৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।


১৮১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ইন্দোনেশিয়ার জাকার্তা ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৫৭ স্কোর নিয়ে সিঙ্গাপুর সিটি রয়েছে পঞ্চম অবস্থানে।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।


স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। এ ক্ষেত্রে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঝুঁকি তুলনামূলক বেশি। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম