ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বায়ার্ন ম্যাচ দিয়েই ফিরছেন মেসি-এমবাপ্পে

#

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  4:33 PM

news image

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। সেই দলে আছেন মেসি ও এমবাপ্পে। অর্থাৎ বাভারিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ দল নিয়েই মাঠে নামবে পারিসের ক্লাবটি। ফলে আক্রমণভাগে ফের দেখা মিলবে 'এমএনএম' ত্রয়ীর। বায়ার্ন ম্যাচের আগে দলগত অনুশীলনে একসঙ্গে দেখা গেছে মেসি ও এমবাপ্পেকে। যদিও দুজনকেই নিয়ে ছিল অনিশ্চয়তা। কারণ গত সপ্তাহে মার্শেইয়ের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচে পায়ের পেশিতে চোট পান মেসি, যেখানে হেরে বিদায় নিয়েছে পিএসজি। এরপর মোনাকোর বিপক্ষে গত লিগ ওয়ানের ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। পিএসজি কোচ আগেই জানিয়েছিলেন, মেসির চোট তেমন গুরুতর নয়। এবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসেই তাকে পাচ্ছেন তিনি। অন্যদিকে ফেব্রুয়ারির শুরুতে মঁপিয়েরের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান এমবাপ্পে। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। এমনকি ধরেই নেওয়া হয়েছিল, বায়ার্ন ম্যাচে তাকে পাওয়া যাবে না। কারণ, গুঞ্জন ছিল এমবাপ্পের মাঠে ফিরতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে। কিন্তু অনেকটা চমকে দিয়েই দলের বাকিদের সঙ্গে অনুশীলন করেন কাতার বিশ্বকাপের 'গোল্ডেন বুট' জয়ী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম