ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

বায়ার্নকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিলো আর্সেনাল

#

স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৫,  4:52 PM

news image

আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে ছন্দেও ছিল বায়ার্ন মিউনিখ। চলমান মৌসুমে কোনো ম্যাচ হারেনি জার্মান ক্লাবটি। তবে গানারদের ঘরের মাঠে রীতিমতো পাত্তাই পায়নি ভিনসেন্ট কোম্পানির দল।  বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে প্রথম হাফে সমানে সমান লড়াই করেছে দুই দলই। তবে, বিরতির পর বায়ার্নকে আর পাত্তাই দেয়নি আর্তেতার দল।  ম্যাচের ২২তম মিনিটে টিম্বারের গোলে গানাররা। বুকায়ো সাকার কর্নারে লাফিয়ে হেডে জালে বল জড়ান এই ডাচ ডিফেন্ডার। জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি বায়ার্নের। ৩২তম মিনিটে চমৎকার দলীয় নৈপুণ্যে সমতায় ফেরে তারা। মাঝমাঠ থেকে কিমিচের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন কার্ল।  বিরতির পর একতরফা আধিপত্য দেখিয়েছে আর্সেনাল। ৬৯তম মিনিটে দ্বিতীয় গোল পায় তারা। বাঁ-দিক থেকে বক্সে কালাফিওরির পাস দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান মাদুয়েকে। আর ৭৭তম মিনিটে নয়ারের ভুলে বায়ার্নের জালে তৃতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ৫ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে বায়ার্ন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম