ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাড়তি ভাড়া দিয়ে কেন্দ্রে আসছে পরীক্ষার্থীরা

#

০৬ নভেম্বর, ২০২১,  4:45 PM

news image

‘আজ ভাড়া অনেক বেশি৷ অন্যান্য সময় এ পথ যেতে রিকশা ভাড়া চল্লিশ টাকা দিলেই হতো। কিন্তু আজ দিতে হচ্ছে একশ থেকে একশ বিশ টাকা।’ কথাগুলো বলছিলেন অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী সোহেল৷ শনিবার (৬ নভেম্বর) সকালে ঢাকা কলেজ কেন্দ্রের বাইরে একাধিক পরীক্ষার্থীর সঙ্গে কথা হলে সবাই একই সমস্যার কথা জানান। রাজধানীর ফার্মগেট থেকে ঢাকা কলেজ পর্যন্ত স্বাভাবিক সময়ে রিকশা ভাড়া চল্লিশ টাকা ৷ তবে গত দু’দিন ধরে ধর্মঘটের কারণে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বাড়তি ভাড়া গুনে পরীক্ষাকেন্দ্রে যেতে হচ্ছে শিক্ষার্থীদের ৷ সকালে উত্তরা থেকে মেয়েকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছেন আফতাবুন শারমিন ৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে থেকে একটা গাড়িও পাইনি৷ বাধ্য হয়ে মেয়েকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে এলাম। দেড়শো টাকার ভাড়া নিয়েছে পাঁচশ টাকা ৷ কী করবো, মেয়ের পরীক্ষা তো দিতে হবে৷ গত বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। যা কার্যকর হয় ওইদিন রাত ১২টা থেকে। এরপরই কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া শুক্রবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়। এরইমধ্যে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে সাত কলেজের ভর্তি পরীক্ষা ৷ ফলে পরিবহন ধর্মঘটের প্রথম দিন সকালেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তির চিত্র দেখা গেছে। দ্বিতীয় দিনেও এ অবস্থার কোনো পরিবর্তন নেই। গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে পরীক্ষার্থীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কেন্দ্রের বাইরে কথা হয় রিকশাচালক মাইন মিয়ার সঙ্গে। তিনি বলেন, মামা, সব গাড়ি বন্ধ ৷ আইজকা চাপ বেশি, তাই ভাড়াও বেশি ৷ প্রত্যেকদিন তো আর বেশি নেওয়া পারি না৷ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এ বছর সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম