ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে এক নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২৩,  5:32 PM

news image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী দ্রুতগতির বাস ও পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (২৬ জুলাই) চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝরনা আক্তার (৩৫) চান্দিনা উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, বুধবার ভোরে নবগ্রাম এলাকায় ঢাকামুখী পিকআপভ্যানকে যাত্রীবাহী দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাস পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকআপভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায় ও শ্যামলী বাস ডিভাইডার ও চট্টগ্রামমুখী সড়ক পার হয়ে যাত্রী ছাউনির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের যাত্রী ঝরনা নিহত ও ১০ যাত্রী আহত এবং বাসের একজন যাত্রী আহত হয়েছেন। পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ইনচার্জ মাজেদুল ইসলাম জানান, বুধবার ভোরে আমাদের স্টেশনের একটু দূরেই ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম