ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২২,  6:09 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল শেখ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, ওই নির্মাণ শ্রমিক মহাসড়কের পাশে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় কালভার্টের পাশে সংস্কার কাজ করছিলেন। সকাল ৯ টার দিকে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও বাসের চালক পালিয়েছে। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম