ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

বাসের ধাক্কার পর আটকা অটোরিকশার চালককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  6:38 PM

news image

ঢাকার কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সময় একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এক যাত্রী আহত হন এবং অটোরিকশার চালক ভেতর আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ওই অটোচালককে উদ্ধার করেন। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশা চালকের নাম আতিয়ার রহমান (৪৫)। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অপর জনের নাম নাম জানা যায়নি। কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা রাজধানীর ফকিরাপুল থেকে উত্তরা ৯ নম্বর সেক্টরে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে সকাল পৌনে ৬টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ওই অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং তার ভেতরে চালক আটকা পড়েন। তিনি আরও বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তার ডান হাত ভেঙে গেছে। এতে একজন যাত্রীও সামান্য আহত হয়েছেন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম