ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২৪,  5:08 PM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।  রোববার (২৪ সকালে) ভোরে উপজেলার বোয়ালিয়াতে এই দুর্ঘটনা ঘটে। বিষয় নিশ্চিত করেছেন হাটি কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ। নিহতরা হলেন উল্লাপাড়ার মাটিকাটা পাঙ্গাসীর মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং শাহজাদপুরের রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামে ছেলে নাইমুর রহমান (২২)। হাটি কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি বাস পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়াতে পৌঁছে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।  এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক মারা যান ও সাথে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে ওই আরোহী মারা যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম