ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বাল্টিমোর সেতুধসের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২৪,  4:45 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে জাহাজের ধাক্কায় ল্যান্ডমার্ক ফ্রান্সিস স্কট কি সেতুধসের ঘটনায় পানির নিচে ডুবে থাকা একটি লাল রঙের পিকআপ ট্রাক থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি। কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুধসের সময় ওই পিকআপে আটজন নির্মাণশ্রমিক ছিলেন। এর মধ্যে দুইজনকে মঙ্গলবার (২৮ মার্চ) জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ ছয়জনকে পানির তাপমাত্রা এবং কতক্ষণ তারা পানির নিচে ছিল তার উপর ভিত্তি করে মৃত বলে ধারণা করা হয়েছিল। সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ 'ডালি' স্থানীয় সময় দেড়টার দিকে ৪৭ বছর বয়সী সেতুটিতে আঘাত করে। তার মাত্র ৪৫ মিনিট আগে পোর্ট ব্রীজের টার্মিনাল থেকে প্রায় রাত পৌনে একটায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছিল ডালি। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বৈদ্যুতিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। তবে সমস্যা বুঝতে পেরে আগেই জাহাজটি প্রায় এক কিলোমিটার দূর থেকে সতর্ক সংকেত পাঠিয়েছিল। ফলে সেতুতে ওঠার মুখে অনেক গাড়ি থামানো সম্ভব হয়। এতে অনেক মানুষের জীবন বেঁচে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম