ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বারবার আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৩,  8:42 PM

news image

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সকলের ধারণা হঠাৎ করে বড়-বড় মার্কেটে একযুগে অগ্নিসংযোগ হচ্ছে। এটা নাশকতা মূলক কাজ কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে ২২/২৩ অর্থবছরে অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচি আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক দ্বিতীয় পর্যায়ে বরাদ্দের চেক ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আ ক ম মোজাম্মেল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশে একটি লোকও না খেয়ে থাকবে না। যাদের জমি নেই, ঘর নেই। তাদেরকে জমি ও ঘর দেওয়া হয়েছে। এ সময় তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী রেজাউল করিম রাসেল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম