ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

বামনা মহিলা কলেজ সভাপতির বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে ৬ মাসের স্থগিতাদেশ

#

১৭ অক্টোবর, ২০২২,  9:21 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলা সদরের বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সৈয়দ বজলুল গফফার যায়গাম আহসানের বিরুদ্ধে জেলা প্রশাসকের বরাবরে দায়ের করা শিক্ষকদের সাথে অসদাচারণের অভিযোগের তদন্ত কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্টে। আজ সোমবার (১৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি জাফর হোসেন ও আখতারুজ্জামানের দ্বৈত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষক সভাপতির বিরুদ্ধে শিক্ষকদের সাথে অসদাচারণের অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্ত কার্যক্রম কেন অবৈধ হবে না এই মর্মে হাইকোর্টে গত ১৬ অক্টোবর একটি রিট পিটিশন দায়ের করেন কলেজের সভাপতি সৈয়দ বজলুল গফফার যায়গাম আহসান। তার আবেদনের প্রেক্ষিতে ১৭ অক্টোবর হাইকোর্ট জেলা প্রশাসকের তদন্ত কার্যক্রম ৬ মাসের স্থগিতাদেশ দেয়। এব্যপারে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সৈয়দ বজলুল গফফার যায়গাম আহসান বলেন, কলেজর শিক্ষকদের কথা মতো অনৈতিক কাজে নিজেকে যুক্ত না করায় তারা আমার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেন। একটি মহল শিক্ষকদের ফুসলিয়ে আমার বিরুদ্ধাচারণ করেছেন। আমি হাইকোর্টর কাছে বিচার চাইলে হাইকোর্ট তদন্ত কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম