ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বামনা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি নাসির, সম্পাদক মুন্না

#

১৫ নভেম্বর, ২০২৫,  4:27 AM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বামনা উপজেলা শাখার ২৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় সংসদ। নবঘোষিত এই কমিটিতে নাসির জোমাদ্দারকে সভাপতি এবং সজীব হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হোসেন মোল্লা। সহ-সভাপতি পদে রয়েছেন সাইমুন ইসলাম রেজাউল, সিয়াম খান অভি, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম রাজীব, জিসান মাহমুদ ও ইমরান সিকদার হৃদয়। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তোফায়েল আহমেদ তপু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুল ইসলাম, জোবায়ের আদনান খোকন ও সোহাগ হোসেন নাসির। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. জিয়া ও সোলাইমান। সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুমি শরীফ, হাফিজুল ইসলাম হাফিজ ও ইমরান নাজিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রচার সম্পাদক হয়েছেন মো. রাজু এবং সহ-প্রচার সম্পাদক মো. মাহিন। দপ্তর সম্পাদক (সহ-সভাপতি মর্যাদায়) ইফাদ খন্দকার, সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক মর্যাদায়) মো. জাহিদ হাসান এবং সহ-দপ্তর সম্পাদক জিহাদ দায়িত্ব পেয়েছেন। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. রাফি খান এবং সদস্য করা হয়েছে মো. ইমন হোসেনকে। নবগঠিত কমিটির নেতারা বলেন, বামনা উপজেলা ছাত্রদলের সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তারা একযোগে কাজ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম