ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

#

১৩ সেপ্টেম্বর, ২০২৬,  1:51 PM

news image

​মাসুদ রেজা ফয়সাল: বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির।  

​সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও পারিবারিক দ্বন্দ্ব দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের মূল্যবান সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করা সম্ভব। এর মাধ্যমে একদিকে যেমন বিচারপ্রার্থী মানুষ দ্রুত সুফল পাবেন, অন্যদিকে উচ্চতর আদালতগুলোতেও মামলার চাপ অনেকাংশে কমে আসবে।

​‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার সুমী সভায় জানান, গ্রাম আদালতের সুবিধা যেন প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ ভোগ করতে পারে, সেজন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।

​মতবিনিময় সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষে স্থানীয় জনগণকে সচেতন করা এবং ওয়ার্ড পর্যায়ের ইউপি সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।  

​উক্ত মতবিনিময় সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম