ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বাবুরহাটের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৩,  4:47 PM

news image

দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসাবে খ্যাত নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখেরচরের বাবুরহাটের বণিক সমিতির অফিসসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নরসিংদী ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১টার দিকে ছিট কাপড়পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অর্ধশতাধিক দোকান ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিস আরও জানায়, বাজারের ভেতরে সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে সমস্যা হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয়েছে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। কোনো হতাহতের খবর পাইনি। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম