ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

চিটাগং রয়্যালসের ইনিংসের ১৮তম ওভারে আবদুল গাফফার সাকলাইনের পঞ্চম বলে মুকিদুল মিডউইকেট বাউন্ডারিতে এস এম মেহরবের হাতে ক্যাচ দিতেই মাঠে উল্লাস। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের প্রথমবার শিরোপা জয়ের উল্লাস। সাকলাইনের এটাই প্রথম বিপিএল। প্রথম বিপিএলেই চ্যাম্পিয়ন তার দল। রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা উৎসবের দিনে ম্যাচে ৩.৫ ওভারে ২৪ রান খরচায় এক উইকেট নিয়েছেন সাকলাইন। দ্বাদশ আসরে নয় ম্যাচে তার উইকেট ৯টি। ব্যাট হাতেও অবদান রাখার চেষ্টা ছিল তার, করেছেন ৫৪ রান। চট্টগ্রামের উইকেট তুলে সাকলাইন ইতিহাসের সাক্ষী হলেন। আর এমন ইতিহাসময় দিনে স্মৃতিচারণও করলেন তিনি। ম্যাচ শেষে জানান, তাঁর বাবার ইচ্ছা ছিল ছেলের খেলা টিভিতে দেখবেন। বাবার জীবদ্দশায় সে ইচ্ছা পূরণ হয়নি। সাকলাইন বলেন,  ‘সর্বপ্রথম আল্লাহপাকের কাছে শুকরিয়া যে আল্লাহপাক এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন। আর বোলিংয়ে আমি সবসময় চেষ্টা করি নিজের স্ট্রেংথে থাকার। পুরো টুর্নামেন্ট কন্টিনিউ করে গেছি। আর আল্লাহপাকের রহমতে সাকসেসফুল।’ এ সময় প্রয়াত বাবাকে স্মরণ করে তিনি বলেন, ‘আসলে উনার একটা ইচ্ছা ছিল যে আমি টিভিতে খেলবো, উনি দেখবেন। তো উনি নাই এখন, উনার দোয়া আমার সঙ্গে আছে। আল্লাহপাক উনাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। আর তিনি অনেক দোয়া করতেন, তাই আল্লাহ এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছেন। তো কী বলব, আলহামদুলিল্লাহ—আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহপাক উনার জন্য তাওফিক করুক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম