ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাবরকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রিজওয়ান

#

স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  9:38 PM

news image

ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এর মধ্য দিয়ে লম্বা সময় ধরে এক নম্বরে থাকা তাঁরই সতীর্থ বাবর আজম নেমে গেছেন এক ধাপ নিচে। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে আজ বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এদিকে এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো পা হড়কালেন পাকিস্তানের অধিনায়ক বাবর। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আসীন হন বাবর। এরপর ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে টপকে সবচেয়ে বেশি সময় ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড গড়েছিলেন এই পাকিস্তানি ব্যাটার। ১১৫৫ দিন পর টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেলেন বাবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম