ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৪,  9:40 PM

news image

বান্দরবানের রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানের সময় পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল করিম। তিনি বলেন, ‘সকালে বাকলাই এলাকা থেকে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হবে।’ তিনি আরও বলেন, ‘বাকলাই রুমা উপজেলার বেশ প্রত্যন্ত অঞ্চল। এলাকাটিতে থানচি উপজেলা থেকে যোগাযোগ করা সহজ।’ এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, বান্দরবানের থানচিতে যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য নিহত হয়েছেন। সকালে থানচি উপজেলার সিমলায় পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম