ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বাধ্যতামূলক অবসরে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  7:59 PM

news image

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। প্রসঙ্গত, মো. আসাদুজ্জামানকে ২০২১ সালে ১২ এপ্রিল সিটিটিসি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে, তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। আসাদুজ্জামান বগুড়া ও সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি), পুলিশ সদরদপ্তর এবং ডিএমপির সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনাসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম