ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর পর চলে গেলেন স্ত্রীও

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২২,  6:06 PM

news image

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রেখা আক্তার (৩৫) মারা যান। তার শরীরের ৩০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ওই পরিবারের দু'জনের মৃত্যু হল।

এর আগে রেখা স্বামী সাঈদ হাসান (৩৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় মারা যান। গত বুধবার ভোর পৌনে ৪টার দিকে বাড্ডার বেরাইদ পূর্বপাড়া এলাকায় সাঈদ হাসানের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ ঘটনায় সাঈদ হাসান, তার স্ত্রী রেখা আক্তার, তাদের ১০ বছর বয়সী মেয়ে সাফা ও ৯ বছরের ছেলে সাফিয়ান দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম