ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাড্ডায় ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২২,  9:33 PM

news image

রাজধানীর উত্তর বাড্ডার ভাওয়ালিয়া পাড়া এলাকায় রোদ পোহাতে গিয়ে ছাদ থেকে পড়ে সুবর্ণা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুবর্ণা বেগমের ছেলে আলামিন বলেন,

ভবনের নির্মাণকাজ চলছে। মা দোতলার ছাদে কাপড় শুকাতে এবং রোদ পোহাতে যায়। নির্মাণকাজ চলায় ছাদের চারিদিকে এখনো রেলিং দেওয়া হয়নি। আজ দুপুরে মা রোদ পোহাতে গেলে অসাবধানতা বশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান মা আর নেই। তিনি আরও বলেন, আমার বাবা হযরত আলী আকন্দ ২ বছর আগে মারা গেছেন। আমরা দুই বোন, এক ভাই। উত্তর বাড্ডার ৩২৪ নম্বর বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার বিক্রমপুর এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম