ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাড়ল বিমানের টিকিটের দাম

#

২১ ডিসেম্বর, ২০২১,  8:06 PM

news image

কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনসগুলো। ফলে বাড়তি টাকা গুনতে হচ্ছে বিমান যাত্রীদের। ভাড়া বাড়ানোর কারণে লোকসান গুনতে হচ্ছে ট্রাভেল ব্যবসায়ীদের। করোনা মহামারি কাটিয়ে ফের চাঙ্গা আরব আমিরাতের পর্যটন খাত।

প্রতিদিনই দেশটিতে ঘুরতে আসছেন অসংখ্য বাংলাদেশি। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টিকেটের চাহিদা বাড়ায় হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি। টিকেটের দাম বাড়ায় আরব আমিরাতে কমে গেছে বাংলাদেশি পর্যঠকদের আসা-যাওয়া। এতে ব্যবসায়িকভাবে লোকসানের মুখে পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানিগুলো। বর্তমানে বাংলাদেশ থেকে দুবাই আসতে হলে ১ লাখ থেকে সোয়া এক লাখ টাকা বিমান ভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে, পাকিস্তান ও ভারত থেকে দুবাইয়ের রিটার্ন টিকেট পাওয়া যাচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকায়। বাংলাদেশিদের ক্ষেত্রে এ বৈষম্য দূর করতে সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম