ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২৩,  5:32 PM

news image

পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত জেলায় নতুন করে আরও ১৮৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটা ছিল এই মৌসুমের জেলার সর্বোচ্চ রেকর্ড। এর আগে বুধবার (২৬ জুলাই)  ১৭৪ রোগীর ডেঙ্গু শনাক্ত হয়। এ দিকে ডেঙ্গু রোগীর চাপে তিল পরিমাণ ঠাঁই নেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের মেঝে-বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ৫৯ রোগী ভর্তি হয়েছেন। অন্যরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জেলায় মোট আক্রান্ত ৭৮৫ জন। সদর উপজেলা থেকে আসা রুমা আক্তার বলেন, আমার স্বামী কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন। তার প্রথমে ডেঙ্গু হয়েছে পরে আমারও হয়েছে। গ্রামে এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী। পটুয়াখালীর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, পটুয়াখালী শহরে আগে মশা নিধনের জন্য স্প্রে করা হলেও তাতে কোনো কাজ হয় না। যে স্প্রে করে তাতে শুধু ধোঁয়া বেড় হয়; মশা মরে না। পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, দিন দিন আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা রোগীতের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এতো বেশি রোগী আসছে আমাদের বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম